• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ১৬ জানুয়ারি

নিজস্ব সংবাদ দাতা / ১৯৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

৩০ নভেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। একই দিনে টাঙ্গাইল-৭ শূন্য আসনের উপ-নির্বাচন ও ৫টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

পৌরসভাগুলো হলো, নোয়াখালী, নাটোর ও নাটোরের বাগাতিপাড়া, যশোরের ঝিকরগাছা এবং চট্টগ্রামের বাঁশখালি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিলে বলা হয়, নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর এবং মনোনয়ন বাছাই হবে ২০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।

এ ছাড়া ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করেছে ইসি।

আগামী ৫ জানুয়ারি ৫ম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৯ ডিসেম্বর ও মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর। আর ১৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন