• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ২৩৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

০২ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২২ থেকে ২৪ ডিসেম্বর তিনি মালদ্বীপ সফর করবেন। চলতি বছরে ২৮ মার্চ মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ সলিহ ঢাকা সফর করেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সব সময়ই ভালো। এসব দেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর এ সফর বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়।

এবছরের মার্চে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে পাঁচটি প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশ। সফরে নেপালের রাষ্ট্রপতি ও ভারত, ভুটান ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ঢাকা এসেছিলেন।

এছাড়া গত অক্টোবরের শেষ সপ্তাহে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালদ্বীপ সফর করেন এবং প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফরে বাণিজ্য, কানেক্টিভিটি, স্বাস্থ্য ও শিক্ষাখাতে সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে মালদ্বীপের সঙ্গে যোগাযোগ রয়েছে বাংলাদেশের। এই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাবে প্রধানমন্ত্রীর সফর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন