• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

গজারিয়ার বড় রায়পাড়ায় মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা,মরে গেছে ২০ লাখ টাকার মাছ

নিজস্ব সংবাদ দাতা / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

০৩ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা শুক্রবার (০৩ জানুয়ারি) রাতে উপজেলার রায়পাড়া এলাকার মোঃ জিয়া ঢালী ১৫০একর আয়তনের মাছের ঘেরে এ বিষ প্রয়োগ করা হয়। বিষক্রিয়ায় ঘেরে চাষ করা বিপুল পরিমাণ রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া ও সোয়াল, পাঙগাস মাছ মরে পানির উপরে ভেসে উঠে। ঘেরের এক কর্মচারী বলেন,ফজরের আজানের কিছু আগে টের পেলাম মাছ লাফাচ্ছে। লাইট মেরে দেখি প্রচুর মাছ লাফাচ্ছে।বুঝতে পারলাম মাছের কোনো সমস্যা হয়েছে। সঙ্গে সঙ্গে মালিককে বিষয়টি জানাই।এর কয়েক ঘণ্টার মধ্যেই মাছের লাফালাফি বন্ধ হয়ে যায় এবং সব মাছ মারা যায়। সকাল থেকেই মরা মাছ ভেসে উঠতে থাকে।

স্থানীয় ইউঃপিঃ সদস্য মোঃবিল্লাল হোসেন প্রধান বলেন,গ্রামের ঈদগাঁ,কবরস্থান কমিটি থেকে গত কয়েক বছর যাবৎ লিজ নিয়ে মাছ চাষ করে আসছিল জিয়া।এ বছর অনেক টাকা বিনিয়োগ করেছে এবং গত তিন বছর যাবৎ মাছ গুলো বড় করে এবার বিক্রির উপযোগী করছে,কিন্তু দুর্বৃত্তদের দেওয়া বিষে কয়েক ঘণ্টার মধ্যেই সব মাছ মরে গেছে।এই ন্যাক্কার জনক ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। ঘের মালিক মোঃজিয়া ঢালী বলেন, বিষ প্রয়োগ করে মাছ মারায় ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।আমি এই ঘটনার সঠিক বিচার ও ক্ষতিপূরণ দাবি করছি।সেই সাথে যারা এই ঘটনার সাথে জড়িত, আমি তাদের বিচার চাই।

এ ঘটনায় মোঃজিয়া ঢালী বাদী হয়ে গজারিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃরইছ উদ্দীন জানান,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন