• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

অপকর্ম যেই করুক, আইনের ঊর্ধ্বে নন: কাদের

নিজস্ব সংবাদ দাতা / ১৯৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

০৭ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো অনিয়ম, অপকর্মের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। যেটা দেশবাসী এরই মধ্যে প্রমাণ পেয়েছে। অপরাধী যেই হোক, অপকর্ম যেই করুক, তিনি যেই হোন, কেউ আইনের ঊর্ধ্বে নন। সেটা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবারও প্রমাণ করেছেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে নিজ দপ্তরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আপনারা দেখেছেন, অপরাধী দলীয় পরিচয় দেয়। কিন্তু সরকার কিংবা আওয়ামী লীগ কখনো কোনো অপরাধীর পক্ষে দাঁড়ায়নি, কখনো কাউকে বাঁচানোর চেষ্টা করেনি। বিভিন্ন হত্যাকাণ্ড ও খুনের ঘটনায়ও কিন্তু ছাত্রলীগের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আবরার হত্যার ব্যাপারে প্রায় সবাই ছাত্রলীগ করতো, সেখানেও কিন্তু সরকার কাউকে ছাড় দেয়নি।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করছে। সরকারের কোনোরূপ হস্তক্ষেপ নেই সেখানে। আমাদের অনেক মন্ত্রী-এমপির বিরুদ্ধে দুর্নীতির মামলা আছে। সাজা হয়েছে কারও কারও। স্পষ্টভাবে বলছি, অপরাধ করে কেউ ছাড় পাবে না। শেখ হাসিনার সরকার দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে শূন্যসহিষ্ণু নীতিতে অটল। চলমান রয়েছে সরকারের শুদ্ধি অভিযান। কে কোথায় কী করছেন, সব খবর দলীয় প্রধানের কাছে রয়েছে।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যারা বিদ্রোহে মদত দিচ্ছে, পেছন থেকে যেসব মন্ত্রী-এমপি কলকাঠি নাড়ছে, প্রত্যেকের নাম কিন্তু প্রধানমন্ত্রীর কাছে তালিকা চলে এসেছে। সময়মতো প্রত্যেকেরই এ জন্য শাস্তি ভোগ করতে হবে। এখানে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন