• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর

বুস্টার ডোজ শুরু ১০ দিনের মধ্যেই: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

১১ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে বয়স্কদের করোনা টিকার বুস্টার ডোজ দিচ্ছে। আমরাও বয়স্কদের বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ষাটোর্ধ্ব ও ফ্রন্টলাইনার যারা তাদেরকে আমরা বুস্টার ডোজ দেব। ১০ দিনের মধ্যেই বুস্টার ডোজ দেওয়া শুরু হবে বলে আশা করছি।

শনিবার রাজধানীর শেরে বাংলা নগরের ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুরক্ষা অ্যাপের মাধ্যমেই বুস্টার ডোজের নিবন্ধন করা হবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে অ্যাপটাকে আপডেট করার কাজ চলছে। শিগগিরই এর কাজ শেষ হয়ে যাবে। জাতীয় পরামর্শক কমিটির অনুমোদন পেলে বুস্টার ডোজের ঘোষণা দেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ওমিক্রনে আক্রান্ত দুই নারী ক্রিকেটার শারীরিকভাবে স্বাভাবিক আছেন। তাদের কারো কোনো ধরনের জটিল উপসর্গ নেই। যারা তাদের সঙ্গে ছিল বা সংস্পর্শে এসেছে, সবার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সবাই ভালো আছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওই দুই নারী ক্রিকেটারের চিকিৎসায় যা যা দরকার সেগুলো ব্যবস্থা করা হয়েছে, মাঝে মাঝেই তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে। আক্রান্তদের পুরোপুরি সেরে উঠতে হয়তো কিছু দিন সময় লাগবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন