• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

মায়ের সঙ্গে ঝগড়া করে মেয়ের আত্মহত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৯৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

১৯ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর তালতলায় মায়ের সঙ্গে ঝগড়া করে রিনভি আক্তার (২৩) নামের এক প্রবাসীর স্ত্রী আত্নহত্যা করেছেন। শনিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তার স্বামী আমেরিকা প্রবাসী বলে জানা গেছে।

পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা শহিদুল ইসলাম বলেন, রিমভি আমার চাচাতো বোনের মেয়ে। আমি লালবাগে থাকি। রাতে খবর পাই রিনভিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এসে শুনি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তিনি আরো জানান, ৩-৪ বছর আগে আমেরিকা প্রবাসী রাসেলের সঙ্গে তার বিয়ে হয়। গতকাল তার মায়ের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে সে সবার অগোচরে নিজের রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে রামপুরার তালতলা এলাকায় বি ব্লের ১৩৫৫/৩ বাসায় তার মায়ের কাছেই থাকত।

বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রামপুরা থানায় জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন