• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

দেবরের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে রাতভর নির্যাতনের অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

২৩ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বান্দরবানের লামায় প্রবাসীর স্ত্রীকে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে দেবর জয়নালের বিরুদ্ধে। বুধবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার রূপসীপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুই সন্তান নিয়ে প্রবাসীর স্ত্রী বসবাস করতেন। বুধবার রাত ২টার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে দেবর জয়নালসহ অজ্ঞাত আরো কয়েকজন মুখ চেপে ধরে বেঁধে রাতভর নির্যাতন করে ঘরের আলমারি, ওয়ারড্রব ও শোকেস ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে বাড়ির জানালা দিয়ে দুই শিশুকে কান্না করতে দেখে প্রতিবেশীরা জিজ্ঞেস করলে বিষয়টি জানাজানি হয়।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, ওই গৃহবধূ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মৌখিকভাবে তার সৎ দেবর জয়নাল এ ঘটনা ঘটিয়েছে বলে জানান।

তবে ভিক্টিমের চিকিৎসা শেষে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন