• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি

ওসমানী বিমানবন্দরে ১১ কেজি স্বর্ণ জব্দ

নিজস্ব সংবাদ দাতা / ২১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

২৭ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ১১ কেজি ২২০ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দাদের একটি দল। যার বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২৪৮ ফ্লাইটে আসা চার যাত্রীকে তল্লাশি করে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার ছাতক নবীগঞ্জের শেখ মো. জাহিদ, কানাইঘাটের কায়স্থ গ্রামের আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, কেউরিয়া হাওরের মনতাজ আলীর ছেলে বশির উদ্দিন ও বাঁশবাড়ী এলাকার নাজিমউদ্দিনের ছেলে সুলতান মাহমুদ। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন শুল্ক গোয়েন্দারা। এ সময় গ্রেপ্তারকৃতদের সঙ্গে থাকা আয়রন মেশিন ও জুসার মেশিনের নিচে নিপুণভাবে ঢালাই করে রাখা স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন