• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের দুইজন আহত একজন নিহত

নিজস্ব সংবাদ দাতা / ২২১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২

২ জানুয়ারী ২০২২, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বাউশিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আনিকা (২২) নামে এক প্রাইভেট কার আরোহী নিহত হয়েছেন। নিহত আনিকা ব্রাহ্মণবাড়িয়া উপজেল মুরাইল সৈয়দ আনিসুর রহমানের মেয়ে। রবিবার (২ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া ব্রীজে উপরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, রবিবার সকালে তার ছোট বোন সহ আনিকা সহপাঠী সাথে ঘোরার জন্য চাঁদপুরে ঘুরতে যান। ঢাকা ফেরার পথে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়, ঘটনাস্থলেই ইডেন কলেজের ছাত্রী আনিকা মারা যান। আনিকার ছোট বোন সৈয়দা জান্নাত(১৭) আহত হন তিনি বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

প্রাইভেটকার চালক নিহত আনিকার ছোট বোনের ক্লাসমেট রাশেদুল হাসান ইফতি (১৮) আহত হন তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে লাশ প্রাইভেট কার ভবেরচর হাইওয়ে থানার পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে ভবেরচর হাইওয়ের থানার অফিসার ইনচার্জ মোঃ শাজালাল বাবুল বলেন উল্লিখিত ঘটনার বিষয়ে অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন