• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

কচুয়ায় শিকড় সংবাদ পত্রিকার উদ্যোগে ঈদ পূর্নমিলনী

নিজস্ব সংবাদ দাতা / ২১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ মে, ২০২২

 

৯ মে ২০২২, বিন্দুবাংলা টিভি. কম,কচুয়া(চাঁদপুর) সংবাদদাতা :

চাদপুর জেলার কচুয়ায় সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার আয়োজনে পত্রিকার মান উন্নয়ন ও পাঠক বৃদ্ধির লক্ষ্যে প্রতিনিধি,দায়িত্বশীল কলাকৌশলী ও পাঠকদের সাথে ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কচুয়া বিশ্বরোড জমজম চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও পত্রিকার সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল হোসেন মিয়াজী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি পত্রিকা সমাজের আয়না। সমাজকে পরিবর্তন করতে সত্য ও বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশ করতে হবে। তিনি আরো বলেন, এ পত্রিকাটি বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একদিন সাপ্তাহিক থেকে দৈনিক পত্রিকায় রূপান্তর হবে।
পত্রিকার সহ-সম্পাদক ডা. জাকির হোসেন জাহাঙ্গীরের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পত্রিকার উপদেষ্টা ও ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন,শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মহব্বত আলী,প্রধান সম্পাদক মো. বোরহান উদ্দিন মজুমদার,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার,শিকড় সংবাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আজিজুর রহমান পাটওয়ারী,পাক্ষিক কচুয়া কন্ঠের সম্পাদক ও প্রকাশক হাবিব উল্যাহ হাবীব,সমাজসেবক হুমায়ুন কবির,চীফ রিপোর্টার মাসুদ রানা প্রমুখ। বক্তব্য রাখেন, পত্রিকার প্রতিনিধি শান্তু ধর,বিল্লাল মাসুম,ফয়সাল আহমেদ,হারুনুর রশিদ,রাজীব সরকার,রায়হান মিয়া,ইমতিয়াজ আহমেদ রাব্বি সহ আরো অনেকে।এসময় পত্রিকার বিভিন্ন প্রতিনিধি,পাঠকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে পত্রিকার উপদেষ্টাদের পরিচয়পত্র প্রদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন