• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
“ডা: মুজিব নিউবর্ন ফাউন্ডেশন”এর পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রীকে শুভেচ্ছা হ্যাটট্রিক ভাইস চেয়ারম্যান দিলারা শিরিনকে সংরক্ষিত নারী আসনে দেখতে চায় তৃণমূল মেঘনার জমিদার বাড়ি প্রকৃত মালিকদের সমন্বয়ে প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ সময়ের দাবি মেঘনায় মাদক নির্মূলে কঠোর বার্তা, জিরো টলারেন্সের ঘোষণা নতুন আইজিপি আলী হোসেন ফকির কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান

সংসদ ভবনে দেবিদ্বার উপজেলা চেয়ারম্যানকে ঘুষি মারলেন এমপি

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২

১৬ জুলাই ২০২২ ইং বিন্দুবাংলা টিভি ডটকম,

 

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে ঘুষি মারেন দেবিদ্বার আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল।আজ বিকালে সংসদ ভবনের এলডি হলে দেবিদ্বার উপজেলা সম্মেলন কে ঘিরে অনুষ্ঠিতব্য সভায় এ ঘটনা ঘটে।

কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী মাস্টার জানান, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে নিয়ে শনিবার (১৬ জুলাই) বিকালে সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত সভায় এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ ও সম্পাদক স্বপনের নাম ঘোষণা করেন জেলা সেক্রেটারি। তখন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সমর্থন করেন। এতে ক্ষিপ্ত হয়ে এমপি রাজী মোহাম্মদ ফখরুল উপজেলা পরিষদের চেয়ারম্যানকে কিল-ঘুষি মারতে থাকেন। বর্তমানে আবুল কালাম হাসপাতালে চিকিৎসাধীন। আর উত্তর জেলা ও দেবিদ্বারের আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের বাসায় অবস্থান করছে বলে তিনি জানান।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে ইচ্ছুক নয় বলে সাংবাদিকদের জানান।

এ বিষয়ে এমপি রাজী ফখরুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন