• মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল, মহাসচিব সাইফুল মেঘনায় মরহুম সিরাজুল ইসলাম লন্ডনী স্মৃতি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মেঘনায় গোবিন্দপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু সংসদে যাচ্ছেন কুমিল্লার ছয় নতুন মুখ দাউদকান্দি-মেঘনায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা” মেঘনায় বিএনপির দুর্গ ভাঙতে নীরব কৌশলে জামায়াত ধানের শীষের প্রচারণায় ড. মোশাররফ হোসেনের পুত্রবধূ সাইফা ইসলাম ১৭ বছরে এই অঞ্চলের মানুষ ভোট প্রয়োগ করতে পারেনি : ড. খন্দকার মারুফ হোসেন চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে

জ্বালানির মূল্যবৃদ্ধি : দাম না কমালে সাংবাদিকরাও আন্দোলনে নামবেন

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ আগস্ট, ২০২২

৭ আগষ্ট ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম,,

নিজস্ব প্রতিবেদক।।

জ্বালানি তেলের দাম বাড়ানোর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা। তাঁদের ভাষ্য, জ্বালানি তেলের দাম ৫১ শতাংশ বাড়ানোর ফলে সাংবাদিক সমাজ ভয়াবহ সংকটের মুখে পড়বে। শনিবার বিএফইউজে ও ডিইউজের এক বিবৃতিতে এসব কথা বলা হয়। এতে বলা হয়, প্রায় ৯৯ শতাংশ সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনে মোটরসাইকেল বা গণপরিবহন ব্যবহার করেন। এই খাতে ৫০ শতাংশ ব্যয় বৃদ্ধি তাঁদের পেশাগত দায়িত্ব পালনকে দুরূহ ও ব্যয়বহুল করে তুলবে। এই বাড়তি ব্যয় নির্বাহ করার ক্ষমতা সংবাদকর্মীদের নেই। সংবাদপত্র ও এর কাঁচামাল পরিবহনেও এর প্রভাব অবশ্যম্ভাবী।নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশছোঁয়া। জীবনযাত্রার ব্যয়ে সাধারণ মানুষের মতো সাংবাদিক সমাজও দিশাহারা। দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমে মন্দা, অস্থিরতা ও একধরনের নৈরাজ্য চলছে। সাংবাদিকেরা প্রতিনিয়ত কর্মচ্যুত হচ্ছেন। বেতন-ভাতা অনিয়মিত হয়। সংবাদমাধ্যম প্রতিষ্ঠানগুলোও লাগামহীন ব্যয় বৃদ্ধিতে টিকে থাকার সংগ্রাম করছে। এমন দুঃসহ পরিস্থিতিতে জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি সংবাদমাধ্যম ও সাংবাদিকদের বড় ধরনের সংকটে ফেলবে।

বিবৃতিতে বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম স্বাক্ষর করেন। এতে আরও বলা হয়, বিশ্ববাজারে তেলের দাম যখন নিম্নমুখী, প্রধানমন্ত্রী বলেছেন পেট্রল ও অকটেন আমদানি করতে হয় না, তখন এক সপ্তাহের মধ্যে এমন হঠকারী পদক্ষেপ অগ্রহণযোগ্য।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা প্রত্যাহারের দাবি জানিয়ে সাংবাদিক নেতারা বলেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অপরিণামদর্শী সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় ভুক্তভোগী জনসাধারণের সঙ্গে সাংবাদিক সমাজও এর বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন