• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর

ড. আকবর আলী খানের মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজে’র শোক

নিজস্ব সংবাদ দাতা / ২০৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

৯ সেপ্টেম্বর ২০২২ইং বিন্দুবাংলা টিভি ডটকম, নিজস্ব প্রতিবেদক।।

 

 

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ড. আকবর আলী খান ছিলেন একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বুদ্ধিজীবী। অত্যন্ত সততা ও দক্ষতার সাথে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের ইতিহাস, সমাজ ও অর্থনীতি বিষয়ে অসংখ্য গ্রন্থ তিনি রচনা করেছেন। অসংখ্য গ্রন্থের রচয়িতা ছাড়াও কলামিস্ট হিসেবে তাঁর সুখ্যাতি রয়েছে। মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অসামান্য অবদান রেখেছেন। বহুমাত্রিক ব্যক্তিত্বের অধিকারী এই গুণী মানুষ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন।নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ড. আকবর আলী খান বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন