• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হ্যাটট্রিক ভাইস চেয়ারম্যান দিলারা শিরিনকে সংরক্ষিত নারী আসনে দেখতে চায় তৃণমূল মেঘনার জমিদার বাড়ি প্রকৃত মালিকদের সমন্বয়ে প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ সময়ের দাবি মেঘনায় মাদক নির্মূলে কঠোর বার্তা, জিরো টলারেন্সের ঘোষণা নতুন আইজিপি আলী হোসেন ফকির কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন

নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি

নিজস্ব সংবাদ দাতা / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

১৫ নভেম্বর ২০২২,বিন্দুবাংলা টিভি ডটকম, ডেস্ক রিপোর্ট :আগামী ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করতে চায় বিএনপি। সমাবেশের অনুমতি পেতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে মিন্টো রোডে ডিএমপি কমিশনারের কার্যালয়ে এই সাক্ষাৎ করেন তারা।

পরে বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি সদর দপ্তর থেকে বেরিয়ে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে বিভাগীয় শহরে ধারাবাহিক গণসমাবেশ করেছে বিএনপি। এর ধারাবাহিকতায় আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করব আমরা। সমাবেশে বিএনপির নেতা-কর্মীদের আসতে যাতে বাধা দেওয়া না হয় এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা যেন কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেসব বিষয়ে জানানো হয়েছে ডিএমপি কমিশনারকে।

আমান আরও বলেন, বেশ কয়েকটি বিভাগীয় শহরে আমাদের সমাবেশ হয়েছে। এ ছাড়া আগামীতে আরও ছয়টি বিভাগীয় শহরে সমাবেশ করার কথা রয়েছে। ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। তার অনুমতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আলোচনা করে আমাদের জানাবেন।

 

বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ গণসমাবেশ করতে চায় বলেও উল্লেখ করেন আমান উল্লাহ আমান।

সমাবেশকে কেন্দ্র করে যাতে গণপরিবহন বন্ধ করে দেওয়া না হয়, সে বিষয়েও ডিএমপি কমিশনারের কাছে জানানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেন আমান উল্লাহ।

প্রতিনিধি দলে ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুস সালাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন