• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

দাউদকান্দিতে কৃষি জমিতে জলাবদ্ধতা নিরসনে কর্মশালা

নিজস্ব সংবাদ দাতা / ২১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

১৫ নভেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম,

আনিছুর রহমান খান, দাউদকান্দি।।

দাউদকান্দিতে কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে অত্যাধুনিক সেচ ও পানি ব্যবস্থাপনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি উদ্ভাবনী প্রযুক্তি বিষয়ক এলিংসন কোম্পানির উদ্যোগে কৃষিক্ষেত্রে ভূগর্ভে সুপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় পানি সংরক্ষণ করে খরা মৌসুমেও পানি নিষ্কাসন ব্যবস্থার সঠিক ব্যবহার ও উচ্চফলনসহায়ক শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিনুল হাসানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায়  বিশেষ অতিথির   বক্তব্য রাখেন এলিংসন কোম্পানির ভাইস-প্রেসিডেন্ট (টেকনোলজি) জুলফিকার আলী,উপজেলা কৃষি কর্মকর্তা বিপুল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়া।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন পরিষদ,, চেয়ারম্যান,পৌরসভা প্যানেল মেয়র ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মো.রকিবউদ্দীন রকিব, উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ সভাপতি সোহেল রানা,পৌরসভা আওয়ামী যুবলীগের সদস্য মুরাদ চৌধুরী সুমন,খাজা প্রধানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন