• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হ্যাটট্রিক ভাইস চেয়ারম্যান দিলারা শিরিনকে সংরক্ষিত নারী আসনে দেখতে চায় তৃণমূল মেঘনার জমিদার বাড়ি প্রকৃত মালিকদের সমন্বয়ে প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ সময়ের দাবি মেঘনায় মাদক নির্মূলে কঠোর বার্তা, জিরো টলারেন্সের ঘোষণা নতুন আইজিপি আলী হোসেন ফকির কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন

সিলেট বিএনপির সমাবেশ, পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে সাধারণ মানুষ

নিজস্ব সংবাদ দাতা / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

১৮ নভেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, ডেস্ক রিপোর্ট।। 

শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এর মধ্যে শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে জেলার সঙ্গে সারা দেশের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, আজ সিলেটের কুমারগাও বাসস্ট্যান্ড থেকে সুনামগঞ্জগামী কোনো বাস ছেড়ে যায়নি বা কোনো বাস সিলেটে প্রবেশ করেনি। একই অবস্থা সিলেটের সবচেয়ে বড় বাস টার্মিনাল কদমতলীতেও। সেখান থেকেও আন্তঃজেলা বা দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

হঠাৎ করে বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। টার্মিনালে এসে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে।

হবিগঞ্জ এক্সপ্রেসের কাউন্টারে এসে কাউন্টার বন্ধ পেয়েছেন শ্রীমঙ্গলের বাসিন্দা আছিয়া  খাতুন। তিনি বলেন, আমি জরুরি কাজে গতকাল সিলেট এসেছিলাম। এখন এখানে এসে শুনি বাস বন্ধ। বাস যদি বন্ধ থাকে তাহলে আমি বাড়ি যাবো কীভাবে?

ঢাকাগামী যাত্রী রাসেল  বলেন, আমি ঢাকা যাওয়ার উদ্দেশে বেলা ১১টায় হুমায়ুন রশীদ চত্বরের হানিফ পরিবহনের কাউন্টারে আসি। তবে কাউন্টার তালাবদ্ধ অবস্থায় পেয়েছি।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবীর পলাশ বলেন, আজ হবিগঞ্জ ও সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট চলছে। হয়তো এজন্য গাড়ি চলছে না। আর তিন আগে ধর্মঘটের ঘোষণা দেওয়ায় যাত্রী নেই বললেও চলে। যাত্রী না থাকায় অনেকেই গাড়ি বের করেনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন