• বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
  • [gtranslate]

মেঘনায় মটর সাইকেল দূর্ঘটনায় সাবেক ভাইস চেয়ারম্যান সহ দুই জন আহত  

নিজস্ব সংবাদ দাতা / ২২৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

১ ডিসেম্বর ২০২২ইং, বিন্দু বাংলা টিভি ডটকম, মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় মোটরসাইকেল  দূর্ঘটনায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সহ মো: রুবেল মিয়া গুরতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাত ৭ টার দিকে
উপজেলার প্রবেশ দ্বারে কুমিল্লা অর্থনৈতিক অঞ্চল -২ এলাকা সংলগ্ন সড়কে গজারিয়া অভিমুখী থ্রি হুইলারের সাথে তাজুল ইসলামের
 মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। স্বজনদের সূত্রে জানা যায়  তার ডান পা ভেঙ্গে গেছে। প্রাথমিক চিকিৎসার জন্য গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে  গেলে কর্তব্যরত চিকিৎসক   উন্নত  চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করেছেন। তিনি ও  রুবেল সহ বর্তমানে নাঃ গঞ্জের বন্ধর উপজেলার  মদনপুর আল-বারাকা হসপিটালে  ভর্তি আছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন