• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

নিখোঁজ কিশোরীকে পতিতালয় থেকে উদ্ধার করে বিয়ে দিলেন মেঘনা থানা পুলিশ 

নিজস্ব সংবাদ দাতা / ১৯৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

৬ ডিসেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লার মেঘনা উপজেলায় নিখোঁজ কিশোরীকে পতিতালয় থেকে উদ্ধার করে বিয়ে দিয়েছেন মেঘনা থানা পুলিশ। থানার উপ পরিদর্শক মোঃ মোশাররফ হোসেন তথ্য প্রযুক্তির মাধ্যমে পটুয়াখালী থানার সহায়তায়  পটুয়াখালী জেলার একটি পতিতালয়ে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করেছেন। মঙ্গলবার রাত ৭ টায় এ তথ্য নিশ্চিত করেছেন মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ছমিউদ্দিন।
থানা সূত্রে জানা যায় কিশোরীটি বাদীর এলাকায় রাজমিস্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক জড়িয়ে তার হাত ধরে গত ১৯ নভেম্বর বাড়ি থেকে  পালিয়ে যায়। পরে কিশোরীকে পটুয়াখালী জেলার একটি পতিতালয়ে বিক্রি করে দিয়ে প্রতারক পালিয়ে যায়।  পারিবারিক ভাবে সকল স্বজনদের নিকট যোগাযোগ করে না পেলে বাবা আব্দুল কাদির( ছদ্দনাম) গত ৪ ডিসেম্বর এ বিষয়ে মেঘনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ছমিউদ্দিন বলেন সাধারণ ডায়েরি মূলে থানায় কর্মরত  উপ পরিদর্শক মোশাররফ হোসেন কে দায়িত্ব দিয়েছি তিনি ২৪ ঘন্টার মধ্যে কিশোরীকে পটুয়াখালী থানার সহায়তায় উদ্ধার করতে সক্ষম হয়।পরে কিশোরীর অভিভাবকদের হাতে তুলে দেই এবং ভিকটিমের পিতা-মাতার সাথে আলোচনা করে একজন চাকরিজীবী যুবকের স্ব-ইচ্ছায়  ভিকটিমের সাথে ওই যুবকের বিয়ের ব্যবস্থা করে দিয়েছি।প্রতারক যুবকের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন প্রতারককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন