• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

“আমাগো পোলারে এমপি চাই ” জনসমুদ্রের কথা

নিজস্ব সংবাদ দাতা / ২৩২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ জুন, ২০২৩

১০ জুন ২০২৩ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, মেঘনা প্রতিনিধি।। 

হোমনা -মেঘনা সংসদীয় আসন( কুমিল্লা -২)পুনর্বহাল করতে মুখ্য ভুমিকা রাখায় মেঘনা উপজেলা নাগরিক প্লাটফর্মের  আয়োজনে নাগরিক  সংবর্ধনা পেলেন উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি,উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম।
শনিবার দুপুরে ঢাকা – চট্রগ্রাম মহাসড়কের ভাটের চর থেকে সর্বস্তরের জনগণ মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচছার মধ্যে দিয়ে এই জননেতাকে বরণ করেছে।  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন সিকদারের সভাপতিত্বে উপজেলা মাঠে সংবর্ধনা সভা হয়।
সভাটিতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে আপামর জনসাধারণের উপস্থিতিতে জনসমুদ্রে পরিনত হয়। শত শত নারীদের অংশ গ্রহণ ছিলো লক্ষনীয়। তাদের ভাষ্য “আমাগো পোলারে এমপি চাই “ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইসলামি ঐক্যজোটের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন শিশির, সুপ্রিম কোর্টের এটর্নি জেনারেল নাজমা আক্তার সুমনা,  সাবেক উপজেলা চেয়ারম্যান আ: সালাম, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল গাফফার,  মুক্তি যোদ্ধা খবির উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আল বাকী শামিম, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শাহরিয়ার প্রমুখ। উপস্থিত ছিলেন গোবিন্দ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন, লুটের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানাউল্লাহ সিকদার,  বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন রিপন, ভাওরখোলা ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মানিকার চর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান খন্দকার  আব্দুল বাতেন,  মুক্তিযোদ্ধা বৃন্দ,সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন