• রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়ন হয়েছে: সালাহউদ্দিন আহমদ পাঁচ জেলায় জেলা প্রশাসক প্রত্যাহার শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান মেয়র প্রার্থী মেঘনা আলমের লক্ষ্য নিরাপদ ঢাকা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অবহেলার অভিযোগে মানববন্ধন, ইউএনও বরাবর স্মারকলিপি হোমনায় কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের ৬০ হাজার টাকা জরিমানা মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্ট্যান্ডিং কমিটির সভাপতি দিলারা শিরিন হাসপাল নিয়ে যা বললেন খণ্ডকালীন শিক্ষকদের জন্য সুস্পষ্ট ও ন্যায্য বেতন কাঠামো না থাকায় শিক্ষা ব্যাহত আলোকবর্তিকার নীরব প্রস্থান প্রেরণার অবিনাশী দিশা মোঃ সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের ঈদ পুনর্মিলনীতে গুণীজন সম্মাননা

নিজস্ব সংবাদ দাতা / ৩৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

১৮ জুলাই ২০২৩ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, নিজস্ব প্রতিবেদক।। 

গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলাএকাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের ঈদ পুনর্মিলনী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও গীতিকার আলী আশরাফ আখন্দের সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কবি ও ছড়াকার আসলাম সানি, বাচিক শিল্পী ও সাংবাদিক আব্দুল কাইয়ুম ( কোলকাতা),প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হিজবুত তওহীদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ সেলিম। বাংলা একাডেমীর পরিচালক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. সাাদাত হোসেন নিপু অনুষ্ঠানটি উদ্বোধন করেন। বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাতীয় কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ ও বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি চিত্রনায়িকা নূতন কে সংগঠনের পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক দেশেরপত্র সম্পাদক রুফায়দাহ পণ্নী,কণ্ঠশিল্পী ও সুরকার ইউনুস আলী মোল্লা ও বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ আমেরিকা শাখার সভাপতি বিশিষ্ট লেখক ও স্বদেশ শৈলীর সম্পাদক মৃদুল রহমান। আলোচনায় অংশ নেন নিউজ এডিটর গিল্ড এর সভাপতি বাদল চৌধুরী, বাংলাদেশ সংস্কৃতি ফোরামের সভাপতি সাংবাদিক মেনন চৌধুরী, বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি ও বিশিষ্ট নৃত্য পরিচালক আজিজ রেজা, বাসাপের সহ-সভাপতি ও দৈনিক বজ্রশক্তি পত্রিকার সম্পাদক শামসুল হুদা,কন্ঠ শিল্পী আনোয়ার হোসেন খান, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক সুমন চৌধুরী ও সদস্য সচিব বিউটিশিয়ান হামিদা আক্তার ঝিনুক। অনুষ্ঠানটি সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন কন্ঠ শিল্পী ও সাংবাদিক সোনিয়া হাবিব লাবনী। আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। জমকালো এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মেহেরুন আশরাফ, ফেরদৌস ওয়াহিদ, এম এ তাহের, নাজমিন নাজু, মাকসুদা মল্লিকা ও সোহাগ। নৃত্য পরিবেশন করেন তাহসানা নুসরাত অনন্যা ও আজিজ রেজা।কবিতা আবৃত্তি করেন তালুকদার টিপু।অনুষ্ঠানটি উপস্থাপনা করে প্রাণবন্ত করে তোলেন মনজুর হোসেন ইশা, শিমুল পারভিন ও নুরুন্নাহার শোভা।পরে একটি চমৎকার নাটক মঞ্চস্থ হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন