ঢাকা   ০৪:০৭:১৩ পিএম, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফিউশন লুকে মোহময়ী কৌশানি জাপা‌নের বিশ্ববিদ্যালয়ের স‌ঙ্গে টো‌কিও দূতাবাসের সম‌ঝোতা কৃষিপণ্যের মান বাড়াতে ইইউর সহযোগিতা চান বাণিজ্যমন্ত্রী মজুরি নির্ধারণে স্বাধীন সিদ্ধান্ত: মাহদী আমিন সরকারি বাসা বরাদ্দে অনলাইন আবেদন, সময় ৩০ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ যেভাবে গিয়েছিল, সেভাবেই ফেরার চেষ্টা করছে: তথ্যমন্ত্রী পল্টন থানার হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেপ্তার পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

জাপা‌নের বিশ্ববিদ্যালয়ের স‌ঙ্গে টো‌কিও দূতাবাসের সম‌ঝোতা

Reporter Name
  • Update Time : Thursday, November 26, 2026,
  • 0 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষাক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, মানবসম্পদ উন্নয়ন এবং জাপানি ভাষা শিক্ষার প্রসারের লক্ষ্যে জাপানের গিফু শো‌তেকু গাকু‌য়েন বিশ্ব‌বিদ‌্যালয় এবং টোকিওর বাংলাদেশ দূতাবাসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্প‌তিবার (২৬ নভেম্বর) দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এবং গিফু শো‌তেকু গাকু‌য়েন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক প্রফেসর সো‌কেন মায়ামাল।

এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও জাপানের মধ্যকার শিক্ষা, মানবসম্পদ ও ভাষাগত সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা যাচ্ছে। দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে দূতাবাসের বিভিন্ন উদ্যোগের আওতায় এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো।

বিদেশে দক্ষ কর্মী নিয়োগ ও মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের বর্তমান সরকারের নানামুখী উদ্যোগের ধারাবাহিকতায় এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি