• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু দীর্ঘদিনের মামলার জটিলতা শেষ, মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত শিশুদের জন্য পাঁচ বিশেষায়িত হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হচ্ছে: দীনেশ ত্রিবেদী গ্যাস সংকট নিয়ে স্বস্তির খবর নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর বিএনসিসির উদ্যোগে কুমিল্লায় ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের প্রধান গেট ভেঙে জরাজীর্ণ, ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ

নরসিংদী বিআরটিএতে ছদ্মবেশে দুদক

নিজস্ব সংবাদ দাতা / ২৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

১৭ আগষ্ট ২০২৩ ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, 

বিপ্লব সিকদার :

নরসিংদী বিআরটিএতে ছদ্মবেশে অভিযান পরিচালনা করেছে দুদক।আজ বৃহস্পতিবার (১৭ আগষ্ট) কর্মচারী- কর্মকর্তাদের বিরুদ্ধে লাইসেন্স প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে গাজীপুর জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায় বিআরটিএ, নরসিংদী এর কর্মচারী- কর্মকর্তাদের বিরুদ্ধে লাইসেন্স প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, গাজীপুর থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে অবস্থান করে আগত সেবাগ্রহীতাদের সাথে কথা বলে। এসময় টিম ৩ জন দালালকে অর্থ ও কিছু কাগজপত্র সহ হাতেনাতে ধরে। পরবর্তীতে
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এনফোর্সমেন্ট টিম বিআরটিএ, নরসিংদীর কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন