• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গোষ্ঠীর চেয়ারপারসন ড. খন্দকার মোশাররফ মেঘনায় ঝুঁকিপূর্ণ দুই গাছে আতঙ্কে দুই পরিবারের বসবাস এইচএসসি পরীক্ষা ও উদ্ভূত পরিস্থিতি: সংকট উত্তরণে আবেগের চেয়ে বিবেক ও যৌথ দায়বদ্ধতা বেশি প্রয়োজন সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ চট্টগ্রামের বন্যার্ত মানুষের পাশে স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ চসিককে আর্থিকভাবে স্বনির্ভর করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন উখিয়ায় যৌথ অভিযানে পাচারের উদ্দেশ্যে মজুদ ১৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার ভাঙ্গুড়ায় ৭ শিক্ষকের নিয়োগে অনিয়মের অভিযোগ গাইবান্ধায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

মেঘনায় ঝুঁকিপূর্ণ দুই গাছে আতঙ্কে দুই পরিবারের বসবাস

নিজস্ব সংবাদ দাতা / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলার জয়নগর গ্রামে ঝুঁকিপূর্ণ দুটি বড় গাছকে ঘিরে আতঙ্কে দিন কাটছে দুই পরিবারের সদস্যদের। গ্রামীণ সীমানার দুই পাশে থাকা টিনের বসতঘরের ওপর গাছ দুটি এমনভাবে হেলে রয়েছে যে, সামান্য ঝড়-বৃষ্টি বা দমকা হাওয়াতেই গাছ ভেঙে ঘরের ওপর পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে গাছের বড় বড় ডাল ভেঙে ঘরের চালের ওপর পড়ছে। এতে বসতঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। বিশেষ করে রাতের বেলায় ঝড়ো আবহাওয়ায় আতঙ্ক আরও বেড়ে যায়।

এ ঘটনায় জয়নগর গ্রামের বাসিন্দা নাহিদ হাসান উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেঘনা বরাবর লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তার বসতঘরের একেবারে পাশে থাকা একটি চাম্বল গাছ অত্যন্ত নরম ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গাছটি যে কোনো সময় ভেঙে ঘরের ওপর পড়ে প্রাণহানি ও বড় ধরনের জানমালের ক্ষয়ক্ষতি ঘটাতে পারে।

তিনি আরও জানান, গাছটি তার নিজস্ব জমিতে হলেও পাশের জমির মালিকের সঙ্গে জমি-সংক্রান্ত মামলা বিচারাধীন থাকায় প্রতিপক্ষ গাছ কাটতে বাধা দিচ্ছেন। ফলে নিজের উদ্যোগে গাছটি অপসারণ করা সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় ঝুঁকিপূর্ণ গাছ দুটি দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনস্বার্থে কর্তনের অনুমতি দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনটি পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন