• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

ভ্যান ও লেগুনাকে বাসের ধাক্কা, আহত ১০

নিজস্ব সংবাদ দাতা / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

 

রাজশাহী থেকে নাটোরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লেগুনা ও ভ্যানকে ধাক্কা দেয়। এতে লেগুনা ও ভ্যান চালকসহ ১০ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পুঠিয়া উপজেলা সদর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্কারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুঠিয়া থানা ও হাইওয়ে পুলিশ এলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

পুঠিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাবরিনা খাতুন বলেন, আহতদের মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলেও দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি ৮ জনের মধ্যে পাঁচজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। সাইদুর, গোপাল, পলাশ নামের তিন ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী নাজমুল ইসলাম বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি নাটোরের দিকে আসছিল। পথে পুঠিয়া বাসস্ট্যান্ডে পৌঁছার আগেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে সময় সড়কের পাশে থাকা একটি লেগুনা ও একটি ব্যাটারি চালিত ভ্যানকে ধাক্কা দেয় বাসটি। এতে লেগুনাচালক, ভ্যানচালক ও বাসের হেলপার, যাত্রীসহ ১০ জন আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন