• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে গর্ববোধ করি : শফিকুল আলম

নিজস্ব সংবাদ দাতা / ২৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

৫ অক্টোবর ২০২৩ ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, নিজস্ব প্রতিবেদক।। 

মেঘনা উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, (হোমনা -মেঘনা) কুমিল্লা -২আসন পুনঃ উদ্ধারের মহানায়ক ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো.শফিকুল আলম বলেন আমি জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবেই গর্ববোধ করি। তিনি আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাধানগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে পাড়ার বন্দ গ্রামে এক পথসভায় এ কথা বলেন। এ সময়
উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, কুমিল্লা জেলা উঃ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দীন শিশির,রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক, মোশাররফ হোসেন ইমাম, গোবিন্দ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনুদ্দিন মুন্সি তপন, ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন রিপন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শফিকুল আলম বলেন মেঘনার প্রতিটি ঘর আমার ঘর,প্রতিটি গ্রাম আমার গ্রাম। আপনারা দেখেছেন মেঘনা উপজেলা সৃষ্টি সহ এ পর্যন্ত আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে কি করেছি আপনারা সবাই জানেন এবং আমাকে সবাই চিনেন। তিনি বলেন হোমনা – মেঘনার মানুষের ভাগ্য উন্নয়নে আমি নিজেকে বিলিয়ে দিতে চাই যদি আপনাদের দোয়া ও সহযোগিতা থাকে আমি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূলের কথা রাখবেন। শফিকুল আলম বলেন আমি মনোনয়ন চাই চাই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন