• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ দাউদকান্দিতে ১ কোটি টাকার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ প্রবাসযাত্রার প্রাক্কালে সাংবাদিক সাব্বির হাসানকে সংবর্ধনা, আবেগঘন বিদায় সদরপুরে জুলাই বিপ্লব স্মরণে ‘জ্বলজ্বলে জুলাই’ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পীরগাছায় উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ বিক্ষোভ মিছিল গাইবান্ধায় ছিনতাইকৃত ২২ মোবাইল উদ্ধার, তিনজন গ্রেপ্তার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম শিবগঞ্জে ‘সবুজায়ন বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

কুমিল্লায় বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ

নিজস্ব সংবাদ দাতা / ৩০২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

ডেস্ক রিপোর্ট।।

নয়াপল্টনে মহাসমাবেশে হামলার প্রতিবাদে সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। কুমিল্লায় হরতালের সমর্থনে বিএনপির মিছিলে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় ২ বিএনপি নেতাকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।

 

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে হরতালের সমর্থনে দেওয়া মিছিলটি কুমিল্লা নগরীর চকবাজার ডাচ বাংলা ব্যাংকের কাছে গেলে পথরোধ করে পুলিশ। এ সময় ব্যাপক লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

বিএনপি নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে হরতালের সফল করতে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি মিছিল বের করে। মিছিলটি নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে থেকে চকবাজার এলাকায় ডাচ বাংলা ব্যাংক এলাকায় গেলে পুলিশ বাধা দেয়। এ সময় ব্যাপক লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে বিএনপি নেতারা ছত্রভঙ্গ হয়ে পালানোর সময় পুলিশ ২ বিএনপি কর্মীকে আটক করে। এতে বেশ কয়েকজন বিএনপি নেতা আহত হয়েছেন বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। বর্তমানে নগরীর সবকটি পথ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

 

তবে আহত কিংবা আটককৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান ঢাকা পোস্টকে বলেন, জনসাধারণের স্বাভাবিক জীবনযাপন বিঘ্নিত হয় এমন কিছু মেনে নেওয়া হবে না। হরতালের নামে নৈরাজ্য করতে এলে কাউকে সহ্য করা হবে না। আজকের ঘটনার বিষয়ে পরে জানানো হবে। সূত্র -ঢাকা পোস্ট


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন