• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

সবকিছুই স্বাভাবিক ছিল বললেন ওসি আতংকিত বিএনপির সাধারণ সমর্থকরা

নিজস্ব সংবাদ দাতা / ২৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক।।

সরকার পতনের একদফা দাবিতে বিএনপি জামাতের ডাকা টানা ৩ দিন সারাদেশে অবরোধের আজ প্রথম দিন শেষ হয়েছে। সারাদেশের চিত্র যেমনি ছিল কুমিল্লার মেঘনা উপজেলায় ছিল ভিন্ন চিত্র। অবরোধের পক্ষে – বিপক্ষে কোন রাজনৈতিক দলের উপজেলার কোথাও কোন কর্মসূচি পালন না করায় অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি সব কিছুই স্বাভাবিক ছিল বললেন মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বলেন উপজেলা জুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর টহল ছিল। সাধারণ মানুষ স্বাভাবিক ভাবেই কাজকর্ম সারতে পেরেছে। এদিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এলাকা ছেড়ে অধিকাংশই ঢাকায় আন্দোলন চালিয়ে যাচ্ছে।ইতিমধ্যে বিএনপির আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী সহ অংগ সংগঠনের একাধিক নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়ে কারাগারে বন্ধি আছে। ফলে সাধারণ কর্মী সমর্থক যারা মেঘনায় অবস্থান করছেন আতংক উৎকন্ঠায় রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপির কর্মীরা এই প্রতিবেদককে জানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা গ্রেপ্তারের ভয়ভীতি দেখিয়ে বানিজ্য সহ জল ঘোলা করার অপচেষ্টা করছেন। এদিকে যাত্রীবাহী বাসে তেমন যাত্রী না থাকায় অল্প সংখ্যক বাস ছেড়েছেন। ওসি আরও বলেন আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং থাকবে যেহেতু পুলিশ সাধারণ মানুষের জানমাল রক্ষায় দিনরাত চেষ্টা চালাচ্ছেন। কেউ নাশকতা সৃষ্টি করলে কঠোর ভাবে দমন করা হবে। অভ্যন্তরীণ যানবাহনসহ সকল প্রকার যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান যথানিয়মেই চলছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন