• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা মেঘনা উপজেলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে: ড. খন্দকার মোশাররফ মেঘনায় আঃ রহমান হত্যার প্রতিবাদে মানববন্ধন:আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশ এমপির ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার

দুর্নীতির বিরুদ্ধে শক্ত ভূমিকা রাখার প্রত্যয় ডুসার 

নিজস্ব সংবাদ দাতা / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

বিপ্লব সিকদার :
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)। মঙ্গলবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রত্যয়ের কথা জানানো হয়।
দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মশিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি দমন ও প্রতিরোধের জন্য দায়িত্ব পাওয়া একমাত্র রাষ্ট্রীয় স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার ২০ বছরে পদার্পণ করেছে। দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা) কমিশনের অংশীদার হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের দিনে দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করছে। ডুসার সদস্যরা দেশ ও জনগণের সেবক হিসেবে সামনের দিনগুলোতে জনআকাঙ্খা বাস্তবায়নে কমিশন ও আইনের নির্দেশনা অনুযায়ী কাজ করবে মর্মে প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি দমন ও প্রতিরোধ কার্যক্রমের মাধ্যমে দেশ ও জনগণের আস্থা পূরণ করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে যে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে দুর্নীতি দমন কমিশন, তাতে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন প্রতিটি কাজে অগ্রণী ভূমিকা পালন করছে। এ বিষয়ে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন ভবিষ্যতে আরও গতিশীল ও কার্যকরী ভূমিকা পালন করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন বিশ্বাস করে, দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করার কোনো বিকল্প নাই। একটি ন্যায়ভিত্তিক উন্নত সমাজ প্রতিষ্ঠায় দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তারা অঙ্গীকারবদ্ধ। অ্যাসোসিয়েশনের নেতারা দুর্নীতি দমন ও প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের পাশে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন