• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দোকানে রাখা খালি কলসির ভেতর বড় গোখরা, আতঙ্ক পাগলা মার্কেটে বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে তিনজন গুরুতর আহত ডি-নথি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে বিসিএস (কর) একাডেমিতে কর্মশালা দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট উখিয়ার কোটবাজারে জামায়াতে ইসলামীর গণমিছিল গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট উখিয়ায় বিএনপির গণমিছিল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু আবর্জনামুক্ত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমি একটা জিন্দা লাশ পুলিশের কাছ থেকে মাদক মামলার আসামি ছাড়ানোর নামে ১২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে

ডি-নথি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে বিসিএস (কর) একাডেমিতে কর্মশালা

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

ডেস্ক রিপোর্ট:

সরকারি দাপ্তরিক কার্যক্রমে ডিজিটাল নথি ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি এবং কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বিসিএস (কর) একাডেমির উদ্যোগে সোমবার (৩ আগস্ট) ‘ডি-নথি’ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিসিএস (কর) একাডেমিতে আয়োজিত এ কর্মশালায় প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন একাডেমির মহাপরিচালক মো. মাসুদুর রহমান মাসুদ এবং এটুআই-এর ডি-নথি ইমপ্লিমেন্টেশন এক্সপার্ট (কনসালট্যান্ট ও টিম কো-লিড) মাজেদুল আলম মাহি।

কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য দেন একাডেমির পরিচালক এ. জেড. এম. নূরুজ্জামান, উপপরিচালক (প্রশাসন) খন্দকার মো. হাসানুল ইসলাম এবং উপপরিচালক (গবেষণা) শাহিন সুলতানা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপপরিচালক (প্রশিক্ষণ) মওদুদ আহম্মদ ভূঁইয়া এবং উপপরিচালক (প্রশিক্ষণ) এস. এম. আশিকুর রহমান।

কর্মশালায় ‘ডি-নথি’ ব্যবস্থার কার্যকারিতা, সরকারি অফিসে এর ব্যবহার, ডিজিটাল নথি ব্যবস্থাপনার বিভিন্ন দিক এবং সেবার মানোন্নয়নে এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একটি ব্যবহারিক (হ্যান্ডস-অন) সেশন অনুষ্ঠিত হয়, যেখানে ডি-নথির বিভিন্ন ফিচার ও ব্যবহারিক প্রয়োগ প্রদর্শন করা হয়।

কর্মশালায় র‌্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক (প্রশিক্ষণ) স্নিগ্ধ জ্যোতি আহমেদ এবং সহকারী পরিচালক (লজিস্টিকস) মো. আব্দুল আহাদ।

আয়োজকরা জানান, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় সরকারি দাপ্তরিক কার্যক্রমকে আরও দ্রুত, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কাগজবিহীন ব্যবস্থাপনায় রূপান্তরের লক্ষ্যেই এ ধরনের কর্মশালার আয়োজন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন