• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

মেঘনায় নির্বাচনী প্রচারণা জমজমাট :আসন পুনঃ উদ্ধার সহ উন্নয়ন করতে পেরেছি বললেন শফিকুল আলম

নিজস্ব সংবাদ দাতা / ২৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় নৌকা সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীর জমজমাট নির্বাচনী প্রচারণা চলছে। কুমিল্লা – -(হোমনা -মেঘনা) আসন পুনঃ উদ্ধার সহ বিভিন্ন উন্নয়ন কাজ করতে সক্ষম হয়েছি বললেন স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মো.শফিকুল আলম। তিনি আজ ১৫ ডিসেম্বর ( শুক্রবার)  সাতানি বাজার ও চন্দনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দীন মিয়ার  বাড়ি তুলাতুলীতে সামাজিক অনুষ্ঠানে যোগ দেন পরে চন্দনপুর বাজার ও মানিকার ইউনিয়নের জলার পাড় গ্রামে ঘরোয়া পরিবেশে স্থানীয় মুরুব্বি ও যুবকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন। শফিকুল আলম বলেন আমি উপজেলা সৃষ্টি করেছি আপনাদের সকলের সহযোগিতায় এবং আপনারা আমাকে প্রথম উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন ঠিক এবারও দীর্ঘ সংগ্রাম করে আসন পুনঃ উদ্ধার করেছি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছি আমার বিশ্বাস আপনারা আমাকে ভোট দিবেন যেন হোমনা ও মেঘনার মানুষের জন্য কাজ করতে পারি।তিনি আপনারা জানেন আমি এমপি না হয়েও ছিনাই থেকে ভাটের চর পর্যন্ত সড়ককে এলজিইডি থেকে রোডস এন্ড হাইওয়ে স্থানান্তর করার জন্য কাজ করেছি খুব শিগগিরই এই সড়ক চার লেন হবে তখন মেঘনার গুরুত্ব আরও বেড়ে যাবে। আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমার বক্তব্য গুলো, উন্নয়নের কথা গুলো ভোটারদের নিকট পৌঁছে দিবেন। সময় স্বল্পতা আছে দুটি উপজেলায় আমাদের যেতে হবে। ৭৩ সালের পর এই প্রথম আমাদের সুযোগ হয়েছে আপনারা ভোটের মাধ্যমে সে সুযোগ কাজে লাগাবেন। অন্যদিকে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন কমিটির সাথে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার জন্য ঘরোয়া আলোচনা করে যাচ্ছেন। ইসলামি ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন মিনার প্রতীকের জন্য বিভিন্ন গ্রামে ভোট চাইতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন