• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

মেঘনায় যুবলীগ নেতা কামরুল হাসান হত্যার ঘটনায় মামলা 

নিজস্ব সংবাদ দাতা / ২৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪

মেঘনা প্রতিনিধি:
কুমিল্লার মেঘনা উপজেলায় চালিভাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কামরুল হাসান হত্যার ঘটনায় ২৬ জনকে নামীয় ও ২৫ থেকে ২৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।  গতকাল বুধবার নিহতের বাবা রব মিয়া বাদী হয়ে এ মামলা করেন। মামলায় চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির সরকারকে ১নং আসামি করা হয়। অন্য আসামিরা হলেন নলচর এলাকার  মোহাম্মদ টিটু (৩৫), মো.সানাউল্লাহ (৪৬),  সাব্বির আহম্মেদ (২৮), .নুরুল আমিন (৫২), আব্দুল বারেক (৬০), মো. রাজু (৩২), আজগর আলী (৪৪), মো.রমজান (৩৮), মো.সাগর (২৮)আলী মিয়া (৫২), মো.আলেক (৪২), মো.জামান (৪৮), মো.জুয়েল (৩৫),মো.মানিক (৪২), মো.মহসিন (৩৮),মো.সোহেল (৪২), মো.জাকির (২৮), মো.মুরাদ (৩২), মো.গাফফার (৩৪), মো.ফারুক (৪৮), ফরাজিকান্দির এলাকার  হুমায়ুন (২৫) ,রবি মিয়া (৪৮),মো.ফারুক (৪৮), আব্দুস সাত্তার (৪৫) ও মো.আলম (৪৮)।উল্লেখ্য চালিভাঙ্গা গ্রামের পশ্চিম পাড়ার আব্দুর রব মিয়ার ছেলে কামরুল ইসলাম (২৬) গত (২৯শে জানুয়ারী) সোমবার প্রতিপক্ষের  হামলায় নিহত হয়। আহত হয় কমপক্ষে ১০জন। এ বিষয়ে মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন এ পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন