• শনিবার, ২৩ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ২০ সরকারি দপ্তরে জনবল সংকট মাঠের দায়িত্ব শেষে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলাই এখন সবচেয়ে জরুরি অপরাধ দমনে জিরো টলারেন্স, মেঘনায় উন্নয়ন বঞ্চিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে — ড. মোশাররফ কোরবানির পশুর হাট ইজারাদার: শুধু ব্যবসা না আধিপত্য মেঘনায় ইয়াবাসহ আটক মোসলেম মিয়াকে কারাগারে প্রেরণ “তিন মাসে চার খুন” বক্তব্য নিয়ে প্রশ্ন, একটি হত্যাকাণ্ডের তথ্য মিলছে না মেঘনায় জমি সংক্রান্ত জেরে ভাইয়ের বিরুদ্ধে খুন-জখমের আশঙ্কার অভিযোগ দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলছে এনসিপি: হাসনাত আবদুল্লাহ এমপি নির্বাচনী গণসংযোগে হামলার মামলায় আ’লীগের ৮৬ নেতাকর্মী আসামি

চট্টগ্রাম বিআরটিএতে ৪ দালালকে পুলিশে সোপর্দ

নিজস্ব সংবাদ দাতা / ২৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

 

বিপ্লব সিকদার।।

চট্টগ্রাম বিআরটিএতে ৪ দালাল ৩ কর্মচারীকে হাতেনাতে ধরেছে ছদ্মবেশে থাকা দুদকের এনফোর্স মেন্ট টিম।পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে চার দালালকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ফেব্রুয়ারি) চট্টগ্রাম, বিআরটিএ অফিসে বিভিন্ন সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম -১দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্স মেন্ট টিম এ অভিযান পরিচালনা করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক মো.আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায় চট্টগ্রাম, বিআরটিএ অফিসে বিভিন্ন সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগের প্রেক্ষিতে দুদক, চট্টগ্রাম-১ থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে গ্রাহক হিসেবে সেবা নিতে গেলে উক্ত দপ্তরে দালালদের উপস্থিতি নজরে আসে। এ সময় চার জন দালাল ও তিন জন কর্মচারীকে হাতেনাতে ধরে দুদক টিম। এনফোর্সমেন্ট টিম তাদেরকে উপপরিচালক (ইঞ্জি:) -এর কাছে উপস্থিত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চারজন দালালকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এছাড়াও অভিযানকালে উক্ত অফিসের সহকারী পরিচালককে বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত পাওয়া যায়। বিআরটিএ, চট্টগ্রাম অফিসে চলমান বিভিন্ন অনিয়মের সাথে কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ততার বিষয়ে সুপারিশসহ কমিশন বরাবর প্রতিবেদন উপস্থাপন করবে এনফোর্সমেন্ট টিম।

 

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন