• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

জুতা পায়ে শহিদ মিনারে

নিজস্ব সংবাদ দাতা / ২৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার মেঘনা উপজেলার মুজাফফর আলী স্কুল এন্ড কলেজে জুতা পায়ে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ – সেল্ফি তুলতে দেখা গেছে শিক্ষার্থী সহ স্থানীয় কিশোর কিশোরীদের। আজ বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ে নির্মিত শহিদ মিনারে এ ঘটনা ঘটেছে। বিদ্যালয়ে কর্মরত এক শিক্ষক( নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন এ সময় মুজাফফর আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষক মামুনুর রশীদ, মাকসুদা আক্তারসহ কম্পিউটার অপারেটর সাদেক মুন্সির উপস্থিতিতে শিক্ষার্থীদের জুতা পায়ে দিয়ে শহীদ মিনারে উঠে তারা শহীদ মিনারে জুতা-স্যান্ডেল পায়ে দিয়ে হাটাহাটি ও মোবাইলে ছবি ধারণ করেন। এমন কর্মকাণ্ড দেখে ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ মিনারে উপস্থিত হওয়া এলাকার সচেতন ব্যক্তিবর্গ। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রহিম বলেন বিষয়টি দায়িত্বহীনতা বলে আমি মনে করি,জাতীয় প্রোগ্রামকে ঘিরে একটি উপকমিটি করে দিলে এ ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতনা। শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুর রউফের মুঠোফোনে একাধিকবার ফোন করে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। এদিকে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি,বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন রিপন বলেন, শহীদ মিনারে জুতা পায়ে প্রবেশ করে তারা শহীদদের প্রতি অশ্রদ্ধা ও অমর্যাদা করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ বলেন এটা নিয়মবহির্ভূত, অমার্জিত, আমি এখনি প্রিন্সিপালের সাথে কথা বলছি এবং ব্যবস্থা নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন