• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

প্রথম বারের মত শতভাগ অনলাইনে মনোনয়ন ফরম জমা দিবে প্রার্থীরা : মো.মুনীর হোসাইন খান

নিজস্ব সংবাদ দাতা / ২৩৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

মেঘনা প্রতিনিধি: এবারই প্রথম শতভাগ অনলাইনে মনোনয়ন ফরম জমা দিবে প্রার্থীরা বলেছেন কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। আজ রোববার (৭ এপ্রিল) ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে মেঘনা উপজেলা সম্ভাব্য প্রার্থী, কর্মকর্তাদের সাথে রিটার্নিং কর্মকর্তার আইন শৃঙ্খলা, অনলাইনে মনোনয়নপত্র দাখিল ও সংশোধিত বিধিমালা অবহিতকরণ সংক্রান্ত সভায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে রিটার্নিং কর্মকর্তা আরও বলেন আপনারা যারা প্রার্থী নির্বাচনী আচরণ বিধি মেনে চলবেন। যদি কোন কারনে কেউ আচরণ বিধি লঙ্ঘন করেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, মোহাম্মদ মমিন মিয়ার বাস্তবায়নে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, আব্দুস সালাম, মোহাম্মদ নাসির উদ্দীন শিশির, তাজুল ইসলাম তাজ, মো. রমিজ উদ্দিন লন্ডনী। ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ছিলেন উপস্থিত ছিলেন মো. মিলন সরকার, মো. রবিন মিয়া, মো. মহোসিন সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন দিলারা শিরিন, নাসরিন সুলতানা ও গাজী মুক্তা জাহান। রিটার্নিং কর্মকর্তা আরও বলেন আগামী ১৫ এপ্রিল বিকাল ৪ টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দিবেন। কোন প্রকার শোডাউন চলবেনা এক প্রার্থী ৪ জনের বেশি লোক নিতে পারবেননা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন