• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

মেঘনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

নিজস্ব সংবাদ দাতা / ২১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

মেঘনা প্রতিনিধি।।  কুমিল্লা মেঘনায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে উদযাপনের সুভ সুচনা করা হয়। এ উপলক্ষে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দলমত নির্বিশেষে সকল বয়সী নারী-পুরুষ নানান রঙের পোশাক পরে নববর্ষকে বরণ করার জন্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সরকারি কর্মসূচির আলোকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর হতে মেঘনা জিরো পয়েন্ট গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, মানিকারচর সাহেরা লতিফ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম ভুঁইয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা বৃদ্ধ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন