• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হেট্ট্রিক করতে ভোটারের দ্বারেদ্বারে শিরিন

নিজস্ব সংবাদ দাতা / ২৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার।। 

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ আগামী ৮ মে। তৃতীয় বারের মত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে দিলারা শিরিন। টানা দশ বছর ভাইস চেয়ারম্যান ছিলেন এই নেত্রী। এবারও জয়লাভ করে হেট্ট্রিক করে ইতিহাস গড়তে চান দিলারা শিরিন। তিনি উপজেলার প্রতিটি ঘরে ঘরে হাঁস প্রতীকে ভোট দিতে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অদম্য শিরিন এনজিও কর্মী থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করে জনপ্রিয়তায় ঈর্ষনীয় অবস্থান তৈরি করেছেন।পাশাপাশি লেখা পড়া করে নিয়েছেন উচ্চতর ডিগ্রি। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান যারা প্রার্থী হয়েছে তারাও হেভিওয়েট। হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এই পদে। দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকায় প্রতিটি মানুষের সাথে রয়েছে শিরিনের অসাধারণ সখ্যতা। বিপদে দৌড়ে স্বান্তনার বাণী ও সহমর্মিতা জানাতে দল মত নির্বিশেষে উপজেলার প্রতিটি ঘরে পৌঁছাতেন সবার আগে। তাই ধনী গড়িব সর্বস্তরের জনতার আস্থা অর্জন করেছেন তিনি। দিলারা শিরিনের জনপ্রিয়তার দুর্গে আঘাত করে জয় ছিনিয়ে নিতে প্রাণ পন চেষ্টা চালাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।এ বিষয়ে দিলারা শিরিন এই প্রতিবেদককে বলেন যারা আমার প্রতিদ্বন্দ্বী আমি তাদের ছোট করে দেখার সুযোগ নেই আমি বিন্দুবাংলা টিভির মাধ্যমে মেঘনাবাসীর প্রতি অনুরোধ করছি আমরা মার্কা “হাঁস ” এ আগামী ৮ মে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। পাশাপাশি নির্বাচনে সুষ্ঠু হওয়ার দাবি জানাচ্ছি কর্তৃপক্ষের প্রতি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন