• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

মেঘনায় ফেসবুক ‘ফেক’ আইডির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ

নিজস্ব সংবাদ দাতা / ২৫৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় ফেইসবুকে অপপ্রচার করার অভিযোগ এনে মেঘনা থানা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. তাজুল ইসলাম তাজ। আজ সোমবার (২৯ এপ্রিল) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গত ২৪এপ্রিল মেঘনা থানায় এ অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন। অভিযোগ সূত্রে জানা যায়, মেঘনা নিউজ টুয়েন্টিফোর ডটকম, মেঘনার বার্তা, মেঘনা উপজেলা’নামক সহ কয়েকটি আইডিকে ফেক আখ্যা দিয়ে মো. তাজুল ইসলাম তাজ এর বিরুদ্ধে কিছু কুচক্রী মহল তার জনপ্রিয়তা নষ্ট করার লক্ষে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতিদ্রুত অপপ্রচারকারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এ প্রার্থী। মো. তাজুল ইসলাম বলেন, আমি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন জাতীয় ও স্থানীয় আন্দোলনে রাজপথে ছিলাম ও এখনো আছি। একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়ছে বিএনপি ও জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করতে। আমি যেন উপজেলা নির্বাচনে জয়ী হতে না পারি সেই লক্ষই তাদের।এ বিষয়ে ওসি বলেন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন