• সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
“তিন মাসে চার খুন” বক্তব্য নিয়ে প্রশ্ন, একটি হত্যাকাণ্ডের তথ্য মিলছে না মেঘনায় জমি সংক্রান্ত জেরে ভাইয়ের বিরুদ্ধে খুন-জখমের আশঙ্কার অভিযোগ দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলছে এনসিপি: হাসনাত আবদুল্লাহ এমপি নির্বাচনী গণসংযোগে হামলার মামলায় আ’লীগের ৮৬ নেতাকর্মী আসামি মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ

মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাত করেছে অধ্যক্ষ

নিজস্ব সংবাদ দাতা / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪

 

বিপ্লব সিকদার :

ভোলার লালমোহন উপজেলার করিমগঞ্জ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মাদ্রাসার জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। ৩০ এপ্রিল (মঙ্গলবার) বরিশাল জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয় থেকে একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনা করে এ সত্যতা পেয়েছে। দুর্নীতি দমন কমিশনের( দুদক) জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

সূত্র জানায় ভোলার লালমোহন উপজেলার করিমগঞ্জ ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মাদ্রাসার জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, বরিশাল হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর হতে উক্ত মাদ্রাসার অনুকূলে ৫ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়। তবে অভিযানকালে কয়েকজন এলাকাবাসীর বক্তব্য পর্যালোচনায় উক্ত প্রতিষ্ঠানে সামগ্রিক কাজ না করে আংশিক টাকা আত্মসাতের অভিযোগটি প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়। অভিযানকালে উল্লিখিত বরাদ্দের ব্যয় সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন