• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক 

নিজস্ব সংবাদ দাতা / ২৩৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ মে, ২০২৪

বিপ্লব সিকদার।।
কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর ঠিকাদারদের সাথে যোগসাজশে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন( দুদক)। আজ বুধবার (২৯ মে)কুমিল্লা জেলা  দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় থেকে একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনাকালে এ সত্যতা পায়। দুর্নীতি দমন কমিশনের( দুদক) জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় জনস্বাস্থ্য  প্রকৌশল অধিদপ্তর, কুমিল্লা’র নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারদের সাথে যোগসাজশ করে সরকারি অর্থ আত্মসাৎ করার  অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। রেকর্ডপত্র বিশ্লেষণে ২০২১-২২ অর্থবছরের ১০০টি গভীর নলকূপ এবং ১০০টি আয়রন রিমুভাল প্ল্যান্ট স্থাপনের অধিকাংশ কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযোগ বিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহপূর্বক পর্যালোচনা করে টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন