• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ জিয়া শিশু কিশোর মেলা’র জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন আগামীকাল জিয়া শিশু কিশোর মেলা’ নতুন কমিটির শহীদ জিয়ার মাজার জিয়ারত সোমবার মেঘনায় ৪৫ সড়ক উন্নয়ন-মেরামতের প্রস্তাব মানিকারচর–আলীপুর সড়কে ৬০০ মিটার ব্রিজ নির্মাণের দাবি দাউদকান্দিতে দুই সড়ক উন্নয়নে গতি আনতে এমপির তাগিদ দগ্ধ লামিয়ার পাশে মানবিক ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় হত্যা-অগ্নিসংযোগ-অপহরণে আসামি ধরতে ধীরগতি, জনমনে উৎকণ্ঠা

এতিমদের ক্যাপিটেশন গ্রান্ট আত্মসাৎ করে বন্ধ করে দিয়েছে মাদ্রাসা

নিজস্ব সংবাদ দাতা / ৩৪৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

বিপ্লব সিকদার :
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ সন্যাসীতলা আনোয়ারুল উলুম হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসায় কোন এতিম শিশু না থাকা সত্ত্বেও এতিমদের জন্য বরাদ্দকৃত ক্যাপিটেশন গ্রান্ট গ্রহণপূর্বক তা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন( দুদক)।  আজ সোমবার ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনাকালে এ সত্যতা পায়। আজ সোমবার (১০ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন । সূত্র জানায় অভিযানকালে দুদক টিম উক্ত প্রতিষ্ঠানে কোন ছাত্র বা শিক্ষকের উপস্থিতি পায়নি এবং এ প্রসঙ্গে কমিটির সভাপতি  টিমকে জানান চলতি বছরের গত ১৪ মে  হতে উক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ আছে। অপরদিকে দেবীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার টিম কে জানান  প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধের ব্যপারে তাকে কিছু জানানো হয়নি। এমতাবস্থায়, অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে দুদক টিমের নিকট প্রতীয়মান হয়েছে। অভিযোগের বিষয়ে সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন