ঢাকা   ০৬:৩৫:৩৮ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪ ৫০০ উপজেলায় যাচ্ছে মানসিক স্বাস্থ্যসেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে হামের উপসর্গে ৬ মৃত্যু, আক্রান্ত ১,২১৩ ‘নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?’, ক্ষুব্ধ রেলমন্ত্রী সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম

শপথের পর প্রথম পরিষদের কার্যক্রমে মোজাম্মেল হক

Reporter Name
  • Update Time : Wednesday, June 12, 2024,
  • 272 Time View

 

মেঘনা প্রতিনিধি : ভোট যুদ্ধে হেরে যাওয়াকে চ্যালেঞ্জ করে দীর্ঘ আড়াই বছর আইনী লড়াইয়ের পর ইউপি চেয়ারম্যান পদে জয় পেয়েছে মোজাম্মেল হক। আলোচিত এই চেয়ারম্যান শপথ নেওয়ার পর নিজ গ্রামের বাসিন্দারা আনন্দ উল্লাস করে সত্যের জয় পেয়ে। বলছিলাম কুমিল্লা জেলার মেঘনা উপজেলার লুটের চর ইউনিয়ন পরিষদের কথা। গতকাল থেকে শুরু হয় পরিষদের পরিস্কার পরিচ্ছন্নতার কাজ। রাতে জ্বল মলে আলোকসজ্জা। আজ বুধবার ভিজিএফ কার্ডের চাল বিতরণ কার্যক্রমের মাধ্যমে জনগণের খেদমত শুরু করেছেন। সহজ সরল ব্যক্তি মোজাম্মেল হক হাউদ। ২০২১ সালের ১১ নভেম্বর ৭ নং লুটের চর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ শেষে প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসার গণনা অনুযায়ী নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার সানাউল্লাহ শিকদারকে বিজয়ী ঘোষণা করেছেন। গণনায় কারচুপি করেছে মর্মে আদালতে মামলা করেন আনারস প্রতীকের প্রার্থী মোজাম্মেল হক হাউদ। আড়াই বছর আদালতের রায়ের মাধ্যমে তিনি লুটের চর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে গণমাধ্যমকে মোজাম্মেল হক হাউদ বলেন আমার সাথে অবিচার করা হয়েছে, আমার জয় সংশ্লিষ্টদের যোগসাজশে ছিনিয়ে নিয়ে আমাকে হয়রানি সহ প্রতারণা করা হয়েছে আমি মনে করি। আগামী দিনগুলোতে যেন জনগণের পাশে থাকতে পারি সে সহযোগিতা সকলের নিকট কামনা করছি।এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব সহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি