https://bindubanglatv.com/
মেঘনা প্রতিনিধি :
কুমিল্লার মেঘনা উপজেলার কাঠালিয়া নদীতে অবৈধ ঝোপ ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত শারলীন রাজ্জাকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ি ও উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় পরিচালিত অভিযানে নদীতে অবৈধভাবে স্থাপন করা ১০ থেকে ১২টি ঝোপ অপসারণ করা হয়। এ সময় চায়না দুয়ারি জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, কাঠালিয়া নদীতে অবৈধভাবে মাছ ধরার সরঞ্জাম ব্যবহার বন্ধ এবং নদীর স্বাভাবিক পরিবেশ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরী ও চালিভাঙ্গা নৌ পুলিশের ইনচার্জ পরিদর্শক সৈয়দ মোশাররফ হোসেনসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।