• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে আইনী কার্যক্রম চলবে : দুদক সচিব 

নিজস্ব সংবাদ দাতা / ২০৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ জুন, ২০২৪

বিপ্লব সিকদার।।
  পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী  আজ রোববার দুদকে হাজির হওয়ার কথা থাকলেও তিনি হাজির হননি। হাজির  না থাকায় দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে আইন অনুযায়ি পরবর্তী কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান। আজ রোববার (২৩ জুন)  দুদক সচিব খোরশেদা ইয়াসমীন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন। দুদক সচিব সাংবাদিকদের বলেন,
অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে বেনজীরের  বক্তব্য প্রদানের জন্য আজ   নির্ধারণ ছিল। কিন্তু তিনি যথাসময়ে উপস্থিত হবেন কিনা সে বিষয়ে কমিশনকে কিছু জানাননি বা অবগত করাননি। আজকে অফিস সময়ের মধ্যে কমিশনে উপস্থিত হয়ে তাঁর বক্তব্য প্রদান না করলে অনুসন্ধান টিম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।  আগামীকাল সোমবার তাঁর স্ত্রী ও কন্যাদের উপস্থিত হওয়ার জন্য অনুসন্ধানকারী টিম নোটিশ প্রদান করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে তারাও উপস্থিত না হন তাহলে তাদের বিষয়ে অনুসন্ধান টিম আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।সচিব আরও বলেন , গত ২১ জুন বেনজীর আহমেদ কমিশনে একটি চিঠি দিয়ে তিনি, তার স্ত্রী ও দুই মেয়ের নামের সম্পদ সম্পর্কে তাদের অবস্থান বর্ণনা করা হয়েছে। ওই চিঠিতে তিনি ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের সময় চাওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন