• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

মেঘনায় অটোরিকশা চুরির দায়ে চার যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লা মেঘনা উপজেলায় চার যুবককে  গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ। সোমবার (১ জুলাই) রাত  আড়াইটার দিকে উপজেলার ব্রাহ্মণচর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আসামিরা হলেন- ব্রাক্ষনচর নয়াগাও এলাকার খোকন (২৫), রুবেল (৩০) রুবেল (২২), ফয়েজ রাব্বি পাপ্পু (২০)।, গত (২৫ জুন) মঙ্গলবার ব্রাহ্মনচর নয়াগাঁও গ্রামের দ্বীন ইসলাম নামে এক ব্যক্তির গ্যারেজ থেকে অজ্ঞাত চোরেরা একটি অটোরিক্সা চুরি করে। ভুক্তভোগী দ্বীন ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেন। পরে মেঘনা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযান পরিচালনা করে চোর সিন্ডিকেটের চার সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।ভুক্তভোগী দ্বীন ইসলাম বলেন, আমি অটোরিক্সা চালিয়ে সংসার চালাই। আমার নিজ গ্রামস্থ ব্রাহ্মনচর নয়াগাঁওয়ে এতিম খানা ও মাদ্রাসার জায়গার পাশে আমি একটি গ্যারেজ তৈরী করি। আর সেখানে সারাদিন গাড়ি চালিয়ে নিয়মিত ভাবে সন্ধ্যা ৭টার দিকে অটোরিক্সাটি তালাবদ্ধ করে বাড়ীতে ফিরে যাই।পরদিন টিপ মারার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে সকালে গ্যারেজে গিয়ে দেখি চোরেরা তালা ভেঙে আমার অটোরিক্সাটি নিয়ে গেছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সম্প্রতি অটোরিক্সা ও রিক্সার ব্যাটারি চোরের উপদ্রবটা অনেকটা বেড়ে গেছে। আমরা চোর ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে অবশেষে এই চারজনকে ধরতে সক্ষম হয়েছি। এদের বিরুদ্ধে পূর্বেও অনেক অভিযোগ রয়েছে। আসামিদের চুরির মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে। আমরা ওদের রিমান্ডের আবেদন চেয়ে ওদের কাছ থেকে পুরো গ্যাংকে ধরার চেষ্টা করব।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন