ঢাকা   ১০:০৩:২৭ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিরক্ষা খাত আধুনিকায়নে সংসদীয় কমিটির নির্দেশনা যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট অনুমোদন জটিলতায় ১ নভেম্বর সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, উড়ছে না ফ্লাইট ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩১৫ পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন: অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী কাজে অগ্রগতি না হলে প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রীর

কাস্টমস কমিশনার এনামুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : Monday, July 8, 2024,
  • 302 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

বিপ্লব সিকদার।।

দুদকের আবেদনের প্রেক্ষিতে সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের ওপর বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।সোমবার (৮ জুলাই) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
বিষয় টি দুদকের উপ পরিচালক ( জনসংযোগ) মো.আকতারুল ইসলাম নিশ্চিত করেছেন।

দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, প্রায় ১০ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় গত ৪ জুলাই এনামুলের স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন একই আদালত।

অবৈধ সম্পত্তির মধ্যে গুলশানের জোয়ার সাহারায় ৬১ লাখ টাকার তিন কাঠা জমি, খিলক্ষেতে ৭ লাখ ৮৪ হাজার টাকার ৩৩ শতাংশ জমি, কাকরাইলের আইরিশ নূরজাহানে কমনস্পেসসহ ১১৭০ বর্গফুটের ফ্ল্যাট, যার মূল্য ২৮ লাখ ৩০ হাজার ৫০০ টাকা, একই ভবনে কারপারকিং স্পেসহ ১৮৩৫ বর্গফুট ফ্ল্যাট, যার মূল্য ৫১ লাখ ২৯০০ হাজার টাকা।এছাড়া কাকরাইলে ১৯০০ বর্গফুট ও ৩৮০০ বর্গফুটের ফ্ল্যাট, যার মূল্য ২ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা। গাজীপুরে ৬২ লাখ ৪০ হাজার টাকার পাঁচ কাঠা জমি। মোহাম্মদপুরে তিনটি বাণিজ্যিক ভবনে চার হাজার বর্গফুটের তিনটি স্পেস। যার প্রতিটির মূল্য ৭১ লাখ ৩৫ হাজার করে।
সম্পদের মধ্যে আরও রয়েছে মোহাম্মদপুরে ১০ হাজার ৯৬৫ বর্গফুটের স্পেস রয়েছে যার মূল্য দুই কোটি ৩৫ লাখ ৯০ হাজার টাকা। এছাড়া গুলশানের ৭২ লাখ টাকার ২৪২৮ বর্গফুটের ফ্ল্যাট এবং বাড্ডায় চার কাঠা নাল জমি যার মূল্য ১৪ লাখ ৫৫ হাজার টাকা।

এর আগে দুদক তার বিরুদ্ধে ৯ কোটি ৭৬ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি