• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]

মেঘনায় ধর্ষণ চেষ্টা মামলার আসামীকে আদালতে প্রেরণ

নিজস্ব সংবাদ দাতা / ২৩১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪

 

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় ধর্ষণ চেষ্টা মামলার আসামী মো. রমজানকে আজ সোমবার(৮ জুলাই) আদালতে প্রেরণ করেছে পুলিশ। মেঘনা থানা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ৬ জুলাই রাত দুইটায় উপজেলার চালিভাঙ্গা আশ্রায়ন প্রকল্পে বসবাসকারী,মনের ভুলে রাতে দরজা বন্ধ করে স্বামী -স্ত্রী দুই রুমে ঘুমিয়ে পড়েন। সেই সুযোগে একই এলাকার মো. রমজান (৪০)ঘরে প্রবেশ করে গৃহবধুকে ঘুমের মধ্যে শাড়িরিক নির্যাতন ও ধর্ষণ চেষ্টা চালায়। এ ঘটনায় গতকাল রোববার(৭জুলাই) নির্যাতিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরে পুলিশ আসামি রমজানকে গ্রেপ্তার করে। এজাহার সূত্রে জানা যায় আসামি রমজান নির্যাতিতার দিকে প্রায়ই বিভিন্ন অংগভঙিতে তাকাতেন এবং সে একজন খারাপ প্রকৃতির লোক। গত শুক্রবার রাতে ঘরের দরজা বন্ধ না করে স্বামী -স্ত্রী দুই রুমে ঘুমিয়ে পড়েন।রাত দুইটার দিকে রমজান ঘরে প্রবেশ করে গৃহবধুকে ঘুমের মধ্যে শাড়িরিক নির্যাতন ও ধর্ষণ চেষ্টা চালায় । তখন গৃহবধুর আত্মচিৎকারে স্বামী জাফর ইকবাল সহ প্রতিবেশীরা সজাগ পেলে নির্যাতিতাকে কারো কাছে না বলার ভয়ভীতি প্রদর্শন করে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন