• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড, ইয়াবা-গাঁজা উদ্ধার হ্নীলায় সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে মারধরের অভিযোগ, গুরুতর আহত নবীনগর-সলিমগঞ্জ রাস্তার গুরুত্বপূর্ণ ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল! ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের পুশব্যাকের চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ চরফ্যাশনে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে সেফটি ট্যাংকি থেকে ৮ মাসের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৪ ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়াই পরিবহনের সময় ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

মেঘনায় প্রকল্পের প্রায় সাড়ে ৩০লাখ টাকা আত্মসাতের ঘটনায় কর্মকর্তার ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব সংবাদ দাতা / ৩৮৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

বিপ্লব সিকদার।।

 

কুমিল্লার মেঘনা উপজেলায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ৩০ লাখ ৬০ হাজার ৮৫১ টাকা আত্মসাতের ঘটনায় তৎকালীন প্রকল্প সমন্বয়ক মো. সাইফুল ইসলামকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আত্মসাৎ করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।সূত্র – আজকের কুমিল্লা
গতকাল রোববার বিকেলে কুমিল্লা বিশেষ জজ আদালতের বিচারক বেগম সামছুন্নাহার আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাইফুল ইসলাম পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

আসামি সাইফুল উপজেলার লক্ষণ খোলা এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লার উপপরিচালক ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, সাইফুল মেঘনা উপজেলার ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সমন্বয়ক থাকাকালে ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের মে মাস পর্যন্ত ৩২ লাখ ১৬ হাজার ৮০০ টাকার প্রতারণা ও আত্মসাৎ করেন বলে অডিটে উঠে আসে। এ নিয়ে প্রকল্পের মাঠ সহকারী মোখলেসুর রহমান বাদী হয়ে দুদক আইনে মেঘনা থানায় একটি মামলা করেন।

মামলার পর দুদকের প্রধান কার্যালয়ের  উপপরিচালক মোহা. নুরুল হুদা তদন্ত শুরু করেন। মামলার বিচারকার্যে আসামি সাইফুল ইসলাম দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাঁকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন এবং ৩০ লাখ ৬০ হাজার ৮৫১ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ডের টাকা আগামী ৬০ দিনের মধ্যে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন