ঢাকা   ১০:০২:২৬ পিএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

Reporter Name
  • Update Time : Wednesday, August 7, 2024,
  • 218 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ডেস্ক রিপোর্ট।।

মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেয়াসহ বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কয়েকটি পদে রদবদল করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসি’র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি