• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হ্যাটট্রিক ভাইস চেয়ারম্যান দিলারা শিরিনকে সংরক্ষিত নারী আসনে দেখতে চায় তৃণমূল মেঘনার জমিদার বাড়ি প্রকৃত মালিকদের সমন্বয়ে প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ সময়ের দাবি মেঘনায় মাদক নির্মূলে কঠোর বার্তা, জিরো টলারেন্সের ঘোষণা নতুন আইজিপি আলী হোসেন ফকির কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন

মেঘনায় দুই কেন্দ্রীয় সমন্বয়ককে নাগরিক সংবর্ধনা

নিজস্ব সংবাদ দাতা / ২০৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় গন অধিকার পরিষদের পক্ষ থেকে দুই কেন্দ্রীয় সমন্বয়ককে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা বাস স্ট্যান্ড এ উপজেলা গন অধিকার পরিষদের সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক, নাজমুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার সভাপতি, রুপ মিয়া হোসেন রাজ, বিশেষ অতিথি, মেঘনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ মেঘনা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ওলিউল্লাহ, মেঘনা ওলামা তোলাবা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ কুমিল্লা জেলা সদস্য সচিব গিয়াস হৃদয়, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুমিল্লা(উত্তর) জেলা সভাপতি মেঘনা সন্তান মোঃ আলমগীর হোসেন, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ফয়সাল সরকার , এছাড়া বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি আব্দুস সালাম ভাই, বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, বাংলাদেশ যুব অধিকার পরিষদ দাউদকান্দি উপজেলায় সভাপতি শাহীন, মেঘনা উপজেলা সভাপতি হাজী মাহবুবুর রহমান, আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা গণ নেতা এডভোকেট জয়নাল মাযহাব আল আমিন , ডাঃ কিরন, জয়নাল,আল মামুন ,টিপু , ছাত্র অধিকার পরিষদ মেঘনা উপজেলা সাবেক সাধারণ সম্পাদক আমির ইসলাম রহিম ও মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদ এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা সর্বস্তরে জনগণ। নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি নাজমুল হাসান বলেন আগামীর বাংলাদেশ হবে ঘুষ, দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত উদার গণতান্ত্রিক বাংলাদেশ । মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেবে তরুণ রা।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রুপ মিয়া হোসেন রাজ বলেন, আমাদের এই আন্দোলন এখন ও শেষ হয় নাই, এখনো বাংলাদেশ বৈষম্য বিরাজমান, আমাদের এই বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এবং মেঘনা উপজেলা ছাত্র-জনতার উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানান। বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুমিল্লা জেলা সভাপতি মোঃ আলমগীর হোসেন বলেন, ঘুষ দুর্নীতি মুক্ত উদার গণতান্ত্রিক বাংলাদেশ নিশ্চিত করা হবে,, পরিশেষে মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক অনুষ্ঠান এর সভাপতি মোখলেছুর রহমান এর সমাপনী বক্তব্যে বলেন মেঘনা উপজেলা সাধারণ মানুষ যেন আর কোথাও চাঁদা না দেয়, এবং যেখানে অন্যায় সেখানে রুখে দাঁড়ানোর আহ্বান করেন। সর্বশেষ অনুষ্ঠানের সভাপতি মোখলেছুর রহমান সভার সমাপ্তি ঘোষণা করেন।এর আগে সকালে সর্বস্তরের জনগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম সমন্বয়ক নাজমুল হাসান ও রুপ মিয়া হোসেন রাজ কে মোটর শোভাযাত্রা মাধ্যমে ভাটেরচর থেকে মেঘনা উপজেলা জিরো পয়েন্ট (বাসস্ট্যান্ডে) নিয়ে আসেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন