• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জয়পুরহাটে রাস্তার ব্রিকস সলিং কাজের উদ্বোধন ধামইরহাটে জমি-সংক্রান্ত বিরোধে হামলা ও পাল্টাপাল্টি অভিযোগ; চাঁদা দাবি ও হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ নওগাঁ সদর থানার অভিযানে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার ১ যশোরে গ্রেপ্তার আওয়ামী লীগের ৯ নেতাকর্মী কারাগারে রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ধামইরহাটে গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু জুলাই গণ-অভ্যুত্থান দিবসে নোবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উখিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজ উপজেলা গড়ার প্রত্যয় হালুয়াঘাটে ইউএনও’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন, অনুসন্ধানে মিলল সত্যতা

আদর্শ মেঘনা সামাজিক সংগঠনের উদ্যোগে গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর

নিজস্ব সংবাদ দাতা / ২৪৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় আজীবন দাতা সদস্য আমেরিকা প্রবাসী মিয়া মোহাম্মদ দাউদের অধিকাংশ আর্থিক সহায়তায় ‘আদর্শ মেঘনা সামাজিক সংগঠন’ এর উদ্যোগে কান্দারগাঁও গ্রামের মৃত বাচ্চু তালুকদারের ছেলে গৃহহীন রমজান মিয়ার পরিবারকে আনুষ্ঠানিক ভাবে ঘর হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বিকাল ৩টার দিকে কান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ‘সংগঠনটির উপদেষ্টা স্কোয়াড্রন লিডার (অবঃ) কিবরিয়া আব্বাসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা, আজীবন দাতা সদস্য, সিনিয়র আইনজীবী ও কলামিস্ট জয়নুল আবেদীন। তারই উপস্থিতিতে এ অনুষ্ঠানের সূচনা করা হয়।

জানা যায়, ২০১৬ সাল থেকে এ যাবত বিভিন্ন সময়ে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঘরবাড়ি, নগদ অর্থ প্রদান, শিক্ষার্থীদের ড্রেস, মসজিদ- মাদ্রাসায় আর্থিক সহায়তা, হতদরিদ্র পরিবারকে সেলাই মেশিনসহ বিভিন্নভাবে অসহায় মানুষদের পাশে থাকার কারণে সংগঠনটি এই উপজেলায় আলোচনার ঝর উঠেছে।

সাধারণ সম্পাদক আব্দুল গাফফার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ.স.ম শিবলী রেজা, উপদেষ্টা আমেরিকান প্রবাসী রিপন সরকার, সভাপতি নাছরিন সুলতানা, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মো. সাইফ উদ্দিন রতন, প্রেসিডিয়াম সদস্য কুয়েত প্রবাসী হারুন অর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মো. করিম।

অপরাপর ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক উচ্চমান সহকারী ও বিশেষ শুভাকাঙ্ক্ষী মো. ইমাম হোসেন, কার্যকরী সদস্য ও সহ-সভাপতি সেলিম খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান সিহাব, কার্যকরী সদস্য বাদশাহ আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন